হরতালে খেলোয়াড়দের বাড়তি নিরাপত্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ গেমস হবে কি না, সেটি নিয়েই সংশয়ে ছিলেন আয়োজকেরা। গেমস চলাকালে হরতাল ও অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি না দিতে বিরোধী দলের কাছে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। গেমসের মধ্যেই আজ থেকে শুরু হচ্ছে ১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতাল।তবে হরতাল হলেও খেলা চলবে। খেলোয়াড়দের দেওয়া হবে বাড়তি নিরাপত্তা। গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ বলেছেন, ‘খেলাগুলো নিয়মিতই চলবে। খেলোয়াড়দের জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিটি ফেডারেশনের সঙ্গে আমরা জরুরি সভা করেছি। চাহিদা অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে। প্রায় সব ভেন্যুই হোটেল ও ক্যাম্পের কাছাকাছি। তার পরও খেলোয়াড়েরা হোটেল ও ক্যাম্পে যাওয়া-আসার পথে নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব আমরা।’