হরতালে পেছাল জাতীয় হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমে ৩০তম জাতীয় হকি শুরু হওয়ার কথা ছিল ২ নভেম্বর থেকে। কিন্তু হরতালের কারণে সূচি পিছিয়ে দেওয়া হয়েছে, শুরু হবে ৫ নভেম্বর থেকে।
এবার দুই পর্বে হবে খেলা। প্রথম পর্ব অর্থাৎ বাছাইপর্বের খেলা হবে ঢাকা ও রাজশাহীতে। ঢাকায় প্রাথমিক পর্ব চলবে ৫-১০ নভেম্বর, রাজশাহীতে ৭-৯ নভেম্বর পর্যন্ত। জাতীয় হকিতে এবার অংশ নিচ্ছে ২৩টি দল, যাদের মধ্যে ১৯টি দল খেলবে প্রাথমিক পর্বে। ঢাকায় চূড়ান্ত পর্বে খেলবে দুই ভেন্যুর সেরা ছয়টি দল। সরাসরি তাদের সঙ্গী হবে সর্বশেষ বাংলাদেশ গেমসের চার সেমিফাইনালিস্ট—সেনাবাহিনী, বিকেএসপি, ঢাকা ও ফরিদপুর জেলা। দশ দলকে নিয়ে চূড়ান্ত পর্ব ঢাকায় শুরু হবে ২২ নভেম্বর। সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি সম্প্রচার করবে জাতীয় হকির পৃষ্ঠপোষক বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা।