হরভজন বাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুঞ্জন ছিল, বিশ্রাম দেওয়া হতে পারে অধিনায়ক ধোনিকে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে আছেন ধোনি। তবে বাদ পড়েছেন হরভজন। অমিত মিশ্রও বাদ। ৬ নভেম্বর থেকে শুরু হওয়া প্রথম টেস্টের দলে রবিচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা ও রাহুল শর্মা, মানে ইংল্যান্ড সফরের দল থেকে স্পিন আক্রমণ সম্পূর্ণই ভিন্ন। পরিবর্তন পেস আক্রমণেও। জহিরের সঙ্গে চোটের কারণে বাদ পড়েছেন প্রাভিন কুমার এবং শ্রীশান্তও। ডাক পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে ঝলক দেখানো উমেশ যাদব ও বরুন অ্যারন। ইংল্যান্ড সফরের দল থেকে পরিবর্তন মোট আটটি। চোট কাটিয়ে ফিরেছেন শেবাগ, যুবরাজ, টেন্ডুলকার, ইশান্ত। সুরেশ রায়নার জায়গা নিয়েছেন বিরাট কোহলি। ওয়েবসাইট।