হরভজনকে বাদ দিতে বললেন আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৭ ম্যাচে তেমন একটা উইকেট পাননি হরভজন। লর্ডস টেস্টে ৫৬ ওভার বল করে তাঁর সংগ্রহ মাত্র একটি উইকেট। ফর্মের এই অবস্থায় তাঁর দলে স্থান নিয়ে এখনো কোনো কথা না উঠলেও পাকিস্তানি সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মনে করেন, হরভজনের স্থানে এখনই অমিত মিশ্রের কথা ভাবা উচিত।‘হরভজনকে আমি লর্ডসে ঠিক তাঁর মানে দেখিনি। তিনি বলে টার্নও করাতে পারছে না। লাইন-লেংথেরও ঠিক নেই। অথচ সোয়ানকে দেখুন, কী চমৎকার বল করল! সোয়ানের বলে অনেক কারুকার্যও ছিল।’ আকরামের অভিমত।ওয়াসিম আকরাম মনে করেন, হরভজনের ফর্মের যে অবস্থা, তাতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের উচিত, দলে হরভজনের স্থান নিয়ে নতুন করে চিন্তাভাবনা করা। তিনি আরও বলেন, পরের টেস্টে হরভজনের স্থানে অমিত মিশ্রকে ভাবা যেতে পারে।হরভজনের স্থানে তিনি কেন মিশ্রর কথা ভাবছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন আকরাম। তিনি বলেন, ‘আমি অমিত মিশ্রকে কখনোই বাজে বল করতে দেখিনি। ঐতিহাসিকভাবেই ইংলিশ বোলাররা লেগ স্পিনের বিপরীতে দারুণ দুর্বল। তা ছাড়া অমিত খুবই বুদ্ধিদীপ্ত বোলার।’জহির খান যদি পুরোপুরি সুস্থ না হন, তাহলে তাঁকেও বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘লর্ডস টেস্টে জহির মাত্র ১৩.৩ ওভার বল করেছেন। তাঁর এই “বল করতে না পারা” লর্ডস টেস্টে ভারতের বিপর্যয়ের সবচেয়ে বড় কারণ। আমার মনে হয় না ট্রেন্টব্রিজে যদি জহির পুরোপুরি সুস্থ না থাকে, তাহলে তাঁকে খেলানো উচিত।’ওয়েবসাইট।