হরভজনের ‘বেসিক’ দুর্বল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টে ৪০৬ উইকেট। বর্তমানে টেস্ট ক্রিকেটে অংশ নেওয়া বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি হরভজন সিং। এর পরও হরভজন সম্পর্কে ভারতের সাবেক অফস্পিনার এরাপল্লি প্রসন্নর মূল্যায়ন—তাঁর ‘বেসিক’ দুর্বল।প্রসন্নর এমন নেতিবাচক বক্তব্যের কারণ, হরভজনের সাম্প্রতিক পারফরম্যান্স। সর্বশেষ ১৫টি টেস্টে মাত্র ৫১টি উইকেট শিকার করেছেন হরভজন। এ পরিসংখ্যানের আলোকে ভারতীয় দৈনিক ‘দ্য হিন্দু’কে দেওয়া সাক্ষাত্কারে প্রসন্ন বলেছেন, ও বুকের খুব কাছ থেকে বল ডেলিভারি দেয়। এ কারণে ওর লেংথ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর লেংথে সমস্যা হলে লাইনও ক্ষতিগ্রস্ত হবে। মূলকথা হলো, হরভজনের বেসিক শক্তিশালী নয়।প্রসন্ন আরও বলেন, সাম্প্রতিক সময়ে হরভজন দুসরা দেওয়া কমিয়ে দিয়েছে। অ্যাকশন নিয়ে অতিরিক্ত সতর্ক থাকার কারণে দুসরা দেওয়ার সময় ও বাড়তি সতর্ক থাকে, যা ওকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ব্যাটসম্যানরাও এই কারণে ইদানীং তাঁকে স্বাচ্ছন্দ্যের সঙ্গে খেলছে।ভারতের হয়ে ৪৯টি টেস্ট খেলেছেন প্রসন্ন। শিকার করেন ১৮৯ উইকেট। এর মধ্যে মনসুর আলী খান পতৌদির নেতৃত্বে ২৩ টেস্টেই প্রসন্ন শিকার করেন ১১৬ উইকেট। ওয়েবসাইট।