হরিষে বিষাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসি, লিভারপুল, আর্সেনাল লিগ শুরু করেছে ড্র দিয়ে, ম্যানচেস্টার ইউনাইটেড শুরু করেছে জয় দিয়ে। তবে ওয়েস্টব্রমের বিপক্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ২-১ গোলের জয়ের মধ্যে আছে কিছু বিষণ্নতাও। এ ম্যাচেই দুটি চোটের দুঃসংবাদ শুনতে হয়েছে ম্যানইউকে। চোট পেয়েছেন রিও ফার্ডিনান্ড ও রাফায়েল ডা সিলভা। ইংলিশ ডিফেন্ডার ফার্ডিনান্ডকে মাঠের বাইরে কাটাতে হবে প্রায় ৬ সপ্তাহ, রাফায়েলের নির্বাসন হবে আরও লম্বা—প্রায় আড়াই মাস। পরশু হালকা চোট পেয়েছেন ম্যানইউ অধিনায়ক নেমানিয়া ভিদিচও। এসব নিয়ে কোচ অ্যালেক্স ফার্গুসনের কথা, ‘চোট নিয়ে খুব বাজে সময় যাচ্ছে আমাদের।’ এএফপি।