হল অব ফেমে ব্যারিংটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু ইংল্যান্ড-ভারত চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত হলো কেন ব্যারিংটনের নাম।প্রয়াত এই ইংলিশ ব্যাটসম্যানকে দিয়ে আইসিসি ক্রিকেট হল অব ফেমের সদস্যসংখ্যা দাঁড়াল ৬৪। আগামী সেপ্টেম্বরে আইসিসি অ্যাওয়ার্ড—২০১১-এর আগে সম্মাননা টুপি দেওয়া হবে আরও ৪ জনকে। পরশু ব্যারিংটনের হয়ে তাঁর টুপিটি নিয়েছেন তাঁর কাউন্টি ক্লাব সারের দুই সতীর্থ জন এডরিচ ও মিকি স্টুয়ার্ট।১৯৩০ সালে ইংল্যান্ডের রিডিংয়ে জন্ম নেওয়া ব্যারিংটন ছিলেন স্টাইলিশ ব্যাটসম্যান। ১৯৫৫ সালের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক, ১৯৬৮ পর্যন্ত খেলেছেন ৮২টি টেস্ট। ২০টি সেঞ্চুরি সমেত রান ৬৮০৬। গড় ৫৮.৬৭! ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে তাঁর চেয়ে বেশি গড় মাত্র দুজনের, এডি পেন্টার এবং আইসিসি হল অব ফেমের আরেক সদস্য হার্বার্ট সাটক্লিফ। ওয়েবসাইট।