হলিউডে স্টেইন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যুটিংয়ের ফাঁকে স্যান্ডলারের সঙ্গে স্টেইন
শ্যুটিংয়ের ফাঁকে স্যান্ডলারের সঙ্গে স্টেইন

ছন্দময় রানআপ, নতুন-পুরোনো বলে যেকোনো উইকেটে স্বপ্নের মতো সুইং, সাপের মতো ছোবল

৭ ফুট ১ ইঞ্চি শ্যাকের সঙ্গে ৫ ফুট ১০ ইঞ্চি স্টেইন
৭ ফুট ১ ইঞ্চি শ্যাকের সঙ্গে ৫ ফুট ১০ ইঞ্চি স্টেইন

মারা বাউন্সার, খ্যাপাটে উদ্যাপন আর অসহায় ব্যাটসম্যানের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মুচকি হাসি—সবকিছু মিলিয়ে তাঁকে মনে হয় রুপালি পর্দার চরিত্র। সেই ডেল স্টেইনকে এবার সত্যিই দেখা যাবে রুপালি পর্দায়! গত সপ্তাহেই হলিউডে গিয়ে অভিনয় করে এলেন বিশ্বসেরা ফাস্ট বোলার। ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ’ খ্যাত পরিচালক ফ্রাঙ্ক কোরাসির নতুন ছবি দ্য ফ্যামিলিমুন-এ অভিনয় করেছেন স্টেইন।
অভিনয় অবশ্য সেভাবে করতে হয়নি, সিনেমায় থাকছেন তিনি স্টেইন হিসেবেই। ড্রিউ ব্যারিমোরের ছেলের বেসবল কোচ অ্যাডাম স্যান্ডলার। ঘটনাক্রমে তাঁদের দেখা এক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের সঙ্গে। এরপর তাঁকে নিয়ে হয় নানা মজার কাণ্ড। এই ক্রিকেটারই স্টেইন। ‘দর্শক ঠাসা স্টেডিয়ামে বোলিং করার চেয়েও বেশি নার্ভাস হয়ে পড়েছিলাম’—নিজের চরিত্রে অভিনয় করেও এই হলো স্টেইনের অভিজ্ঞতা!
‘ফিফটি ফার্স্ট ডেটস’ জুটি স্যান্ডলার-ব্যারিমোরের সঙ্গে স্টেইনের মতোই একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন বাস্কেটবল মহাতারকা শাকিল ও’নিল। স্যান্ডলার পরে নিজের বাড়িতে ডিনারেও আমন্ত্রণ জানিয়েছিলেন স্টেইনকে। দক্ষিণ আফ্রিকা দলের জার্সি পরে স্বাগত জানিয়ে স্টেইনকে চমকে দেন স্যান্ডলার! ওয়েবসাইট।