হলিউডেও বিদ্যুচ্চমক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বজ্রের ঝলকানি দেখা যাবে হলিউডে! ঠিক ধরেছেন, উসাইন বোল্ট এবার আসছেন হলিউডের রুপালি পর্দায়। এর মধ্যেই কয়েকজন প্রযোজক যোগাযোগ করেছেন মর্ত্যের দ্রুততম মানবের সঙ্গে। তাঁদের মতে, তারকাখ্যাতিতে বোল্ট ছাড়িয়ে যেতেন পারেন আরনল্ড শোয়ার্জেনেগারকেও। ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, বোল্টের কারিশমাতেই নাকি প্রযোজকেরা মজেছেন। শিগগিরই নাকি স্ক্রিন টেস্টও হবে। হলিউডে আসার আগে শোয়ার্জেনেগার ছিলেন স্রেফ অস্ট্রিয়ার একজন শরীরচর্চাবিদ। ইংরেজি জ্ঞানটাও ছিল যাচ্ছেতাই। অথচ তিনিই মাত করে দিয়েছেন হলিউড। এদিক দিয়ে বোল্ট যোজন যোজন এগিয়ে আছেন বলেই তাঁদের ধারণা। ‘শোম্যানশিপের’ জন্মগত প্রতিভা নিয়েই নাকি জন্মেছেন তিনি। বিশ্বজুড়ে তাঁর পরিচিতি। এসব কারণে অ্যাথলেটিক ট্র্যাকের মতো বোল্ট চিত্রজগতেও তোলপাড় তুলবেন বলেই ধারণা তাঁদের। শত হলেও এখন বোল্টের যুগ, সবার উদ্যাপনের ভঙ্গিও তাঁর অনুকরণে। বোল্টকে নিয়ে প্রযোজকদের মাতামাতি তাই স্বাভাবিকই! ওয়েবসাইট।