হলুদ-আতঙ্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইটটা দেখে প্রথমেই বিস্ময়ে চোখ আটকে যেতে পারে। ‘হলুদ দলের সঙ্গে তোমাদের সময়টা খারাপ যাচ্ছে, তাই না?’—রিয়াল মাদ্রিদকে করা টুইটটা কি বরুসিয়া ডর্টমুন্ডের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে? একটু মিলিয়ে নিলে দেখা যাবে, আসলেই সেটা ডর্টমুন্ডের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট। কিন্তু এমন কথার মানে কী? তা-ও আবার শেষে দুষ্টুমিমাখা ‘ইমোটিকন’ দিয়ে কী বোঝানো হয়েছে? রিয়াল সমর্থকদের অনেকে হয়তো ডর্টমুন্ডের ইঙ্গিত ধরে ফেলেছেন। লা লিগায় হলুদ জার্সির সামনে এলেই যে খেই হারিয়ে ফেলছে রিয়াল! ভিয়ারিয়াল ও লাস পালমাসের সঙ্গে টানা দুই ম্যাচে ড্র করেছে, এই দুই দলই নেমেছিল হলুদ জার্সি পরে। কাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে প্রতিপক্ষ ডর্টমুন্ড, তাদের জার্সিও তো হলুদ। ডর্টমুন্ড তাই খোঁচা মারার লোভটা সামলাতে পারল না!