প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংটা ক্যাঁটকেঁটে হলুদ। সিগনাল ইদুনা পার্কে খেলা হলেই ছড়িয়ে পড়ে হলুদের উচ্ছ্বাস। মাঠে হলুদ জার্সি, গ্যালারিও রাঙানো হলুদ রঙে। বরুশিয়া ডর্টমুন্ডের সেই হলুদ জার্সিরই জিত হলো আবার। না, কোনো শিরোপা জেতেনি ডর্টমুন্ড। এই মৌসুমে বায়ার্নকে টেক্কা দিতে পারবে কি না, সেটাও এখনই বলা মুশকিল। তবে একটা জায়গায় এর মধ্যেই বায়ার্নকে হারিয়ে দিয়েছে ডর্টমুন্ড। ডুসেলডর্ফ ফ্যাশন ডিজাইন ইউনিভার্সিটির বিচারে ক্লাবটির জার্সি জার্মানির সেরা নির্বাচিত হয়েছে। শুধু দৃষ্টিনন্দন বলেই নয়, গুণগত মান বিচারেও। বায়ার্নের জার্সি কত নম্বর, শুনবেন? ১১! ওয়েবসাইট।