হলো না কানা-বিয়িকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা আন্দ্রে কানা-বিয়িক খেলেছেন দুটি বিশ্বকাপ। ১৯৯০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে হইচই ফেলে দেওয়া ক্যামেরুনের একমাত্র গোলটি করেছিলেন চাচা ফ্রাঁসোয়া ওমাম-বিয়িক। পরিবারের তৃতীয় সদস্য হিসেবে বিশ্বকাপে যাওয়ার সুযোগ ছিল জঁ৵ আর্মেল কানা-বিয়িকেরও। কিন্তু ঊরুর চোটে ভেঙে গেছে জ্যঁ আর্মেলের স্বপ্ন। কাল তাঁকে বাদ দিয়েই ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ ভলকার ফিনকে। স্যামুয়েল ইতো, বেনোয়া আসু-একোতোসহ বিশ্বকাপে যাচ্ছেন অনুমিত প্রায় সবাই। রয়টার্স।