হলো না টেন্ডুলকারের ‘৫০’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগেই হরভজন সিং বলেছিলেন, তিনি শচীন টেন্ডুলকারের ৫০তম টেস্ট সেঞ্চুরি উদযাপনের জন্য মুখিয়ে আছেন। কেবল হরভজনই নয়, ক্রিকেটের এ জীবন্ত কিংবদন্তির ৫০তম টেস্ট সেঞ্চুরি উদযাপনের অপেক্ষায় এ মুহূর্তে গোটা ক্রিকেট বিশ্বই। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে আরও একবার ৫০তম টেস্ট সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তার দেখা পেলেন না টেন্ডুলকার।নাগপুর টেস্টে ভারত নিউজিল্যান্ডের ১৯৩ রানের জবাবে ব্যাট করতে নেমেছে গতকালই। বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীরের সুন্দর সূচনার পর দ্রাবিড় আর টেন্ডুলকারের কল্যাণে নিউজিল্যান্ডের বোলিংকে নিয়ে রীতিমতো খেলা করছে ভারত। রাহুলও পৌঁছে গেছেন আরেকটি টেস্ট সেঞ্চুরির দ্বারপ্রান্তে। সবাই যখন টেন্ডুলকারের ৫০তম টেস্ট সেঞ্চুরির অপেক্ষা, ঠিক তখনই হতাশ করেছেন তিনি। আগের দিনের ৫৭ রানের সঙ্গে তিনি আজ সোমবার আউট হওয়ার আগ পর্যন্ত যোগ করতে পেরেছেন মাত্র চার রান।শচীন টেন্ডুলকার আউট হয়েছেন অ্যান্ডি ম্যাককের বলে উইকেটরক্ষক গ্যারেথ হপকিনসের হাতে ধরা পড়েন। নাগপুর টেস্টের যে অবস্থা তাতে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে কি না সেটা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ, কিউইদের ১৯৩ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রানের চূড়াতেই উঠতে যাচ্ছে ভারতীয় স্কোর।দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ না পেলেও টেন্ডুলকার তাঁর ৫০তম টেস্ট সেঞ্চুরির সুযোগ নিতে পারবেন আগামী মাসেই। ডিসেম্বরেই বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে ভারতে। সেখানে সবার প্রার্থনাই থাকবে টেন্ডুলকারের ৫০তম টেস্ট সেঞ্চুরির। রয়টার্স, ক্রিকইনফো।