হলো না পিএসজির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারল না প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। পরশু ফ্রেঞ্চ লিগ ওয়ানে এভিয়াঁর কাছে ২-০ গোলে হেরে দু-দুটি রেকর্ড ছুঁতে পারল না দলটি। পরশুর এই হারে ফ্রেঞ্চ লিগে বর্তমান চ্যাম্পিয়নদের অপরাজেয় ধারা থেমে গেল ২৬ ম্যাচে। লিগ জয়ের পথে টানা ২৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল তারা ১৯৯৩-৯৪ মৌসুমে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার ক্লাব রেকর্ডও ছোঁয়া হলো না পিএসজির। এএফপি।