হল্যান্ড দলে নেই স্নাইডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্নাইডার
স্নাইডার

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে হল্যান্ডকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে, ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। এর আগের মৌসুমেই ইন্টার মিলানকে ত্রিমুকুট জেতাতে রেখেছিলেন বড় ভূমিকা। খেলেছেন গত বছরের ইউরোতেও। সেই ওয়েসলি স্নাইডারই এখন ব্রাত্য হয়ে পড়েছেন হল্যান্ড দলে। এ মাসেই পর্তুগালের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলবে হল্যান্ড। সেই ম্যাচের জন্য ২৬ জনের দলে স্নাইডারকে ডাকেননি হল্যান্ড কোচ লুইস ফন গল।
হল্যান্ড যে তাঁকে আর অপরিহার্য ভাবে না সেই আভাসটা মিলেছিল আগেই। এর আগে এশিয়া সফরের সময় স্নাইডারের অধিনায়কত্ব কেড়ে নেন কোচ লুই ফন গল। এবার হল্যান্ড দল থেকেই ছেঁটে ফেললেন। দলে জায়গা পাননি গোলরক্ষক মার্টিন স্টেকেলেনবার্গ ও জন হেইটিংগাও। ওয়েবসাইট।