হল্যান্ড মানেই রোবেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনালের আগে স্পেন দলে ‘রোবেন আতঙ্ক’। রোবেনকে কীভাবে আটকানো যায়—স্পেনের ফাইনাল পরিকল্পনার বড় একটা অংশজুড়ে থাকছে এটা। তবে স্পেনের অধিনায়ক ক্যাসিয়াস সতীর্থদের সতর্ক করে দিয়ে বলছেন—শুধু রোবেন নয়, হল্যান্ড দলের আরও অনেককে নিয়েই ভাবতে হবে।‘আমরা জানি রোবেন খুব গতিশীল, শক্তিশালী এবং সামর্থ্যবান। তার বাইরে থেকে ভেতরের দিকে ঢোকা নিয়ে চিন্তিত আমি। ওকে কভার করতে হবে আমাদের। তবে হল্যান্ড মানেই শুধু রোবেন নয়। রক্ষণ এবং মাঝমাঠে খুব শক্তিশালী ওরা। স্নাইডার-কিউটরাও গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক’—বলেছেন ক্যাসিয়াস।রোবেন-প্রসঙ্গের পর ক্যাসিয়াস বলেছেন স্পেনের কাছে আজকের ফাইনালের মাহাত্ম্য নিয়ে। নিজেদের ফুটবল ইতিহাসের ফাইনালটা কেমন অনুভূতি নিয়ে এসেছে স্পেন দলে? শুনুন ক্যাসিয়াসের কণ্ঠেই, ‘হল্যান্ডের বিপক্ষে ম্যাচটা আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এখনো আমরা চ্যাম্পিয়ন হয়ে যাইনি। আমরা জেতার ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসীও নই, হেরে যাওয়ার ভয়ে ভীতও নই।’ ওয়েবসাইট।