হল্যান্ডে আয়াক্স, তুরস্কে গ্যালাতাসারাই:

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাটট্রিক আর ৩২তম লিগ শিরোপা জিতল আয়াক্স আমস্টারডাম। ডাচ ‘দৈত্য’রা পরশু উইলেম টিলবুর্গকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে ডাচ এরিডিভিসি। পুরো মৌসুমে এবার মাত্র দুটি ম্যাচ হেরেছে চারবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

এদিকে তুরস্কের সুপার লিগ জিতেছে গ্যালাতাসারাই। পরশু সিবাসপোরকে ৪-২ গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে ইস্তাম্বুলের ক্লাবটি। এবার নিয়ে মোট ১৯ বার লিগ জিতে নতুন রেকর্ডই গড়ল তারা। এত দিন রেকর্ডটি তাদের ভাগাভাগি করতে হয়েছিল ফেনারবাচের (১৮) সঙ্গে। এএফপি, রয়টার্স।