হল্যান্ডের দুঃখ বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে পেছনে ফেলে কী দাপটেই না টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে পৌঁছে গিয়েছিল হল্যান্ড। সুপার টেনেও ইংল্যান্ডের বিপক্ষে ডাচরা পেয়েছিল গৌরবের এক জয়।
সেই হল্যান্ডই এবার প্রথম পর্বে এক ম্যাচ বাকি থাকতে ছিটকে পড়ল টুর্নামেন্ট থেকে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ৮ রানের হারের পর শুক্রবার ওমানের বিপক্ষে ম্যাচটি তাদের দিয়েছিল টিকে থাকার সুযোগ। কিন্তু প্রকৃতির বৈরিতায় একটি বলও মাঠে গড়াতে পারল না! না খেলেই বিশ্বকাপের সুপার টেনের পথে হাঁটতে না পারার দুঃেখ ভারাক্রান্ত হল্যান্ড। এএফপি।
অধিনায়ক পিটার বোরেন নিজের হতাশাটা চেপে রাখেননি সংবাদ সম্মেলনে, ‘আমরা চূড়ান্তভাবে হতাশ। বিশ্বকাপের সুপার টেনে ওঠার জন্য নিজেদের সবকিছু দিয়েই চেষ্টা করেছিলাম। কিন্তু শেষটা খুব বাজেভাবে হলো। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাই কাল হলো। আমরা হেরে গেলাম সামান্য ব্যবধানে।’