হাঁসফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল মাঠে কুকুর-বিড়ালের মতো প্রাণী ঢোকায় খেলা বন্ধ হওয়ার গল্প অনেক শুনেছেন। তবে শুধু চারপেয়ে প্রাণীরাই খেলা বন্ধ করবে, এই ‘অপমান’ সম্ভবত সহ্য হয়নি এক হাঁসের। পালকযুক্ত প্রাণীটিও মহৎ কর্মে নেমে পড়ল এই সপ্তাহে, উড়ে এসে জুড়েও বসল বুলগেরিয়ান লিগে এফসি লুদোগোরেৎস ও লোকোমোটিভ গরনার ম্যাচে। নাটকীয়তা বাড়াতেই কিনা, হাঁসটি উড়ে এসে মাঠে পড়ল একেবারে ‘স্লাইড’ করে। যেন এই মাত্র কোনো গোল হয়েছে, সেটির উদ্যাপন করছে। এরপর লুদোগোরেৎস গোলকিপার নিকোলাই বাঙ্কভ সেটিকে সরানোর চেষ্টা করলেন, কিন্তু হাঁসটির মাঠ ছাড়ার কোনো মুড থাকলে তো! বরং স্লাইড করে যেখানে পড়েছে, সেখানে ‘বসতি গেড়ে’ বসে পড়ল। পরে অবশ্য নিজেই উড়ে গিয়ে মাঠের বাইরের সবুজ অংশে বসে পড়ে হাঁসটি। ফক্স স্পোর্টস।