হাইকোর্টের রুল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ক্রীড়া সংস্থার অন্তর্বর্তীকালীন কমিটির কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া রুলের কার্যকারিতায় স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা কবিরুল হাসান জানিয়েছেন, ‘চেম্বার জজের এই স্থগিতাদেশের পর সাত সদস্যের অ্যাডহক কমিটির স্বাভাবিক কার্যক্রমে কোনো আইনি বাধা থাকছে না।’