হাওয়ার্ডের ভালোবাসা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়ামের বিপক্ষে টিম হাওয়ার্ডের সুপার গ্লুমাখা গ্লাভসজোড়ার কীর্তিতে ফুটবলবিশ্বের চোখ ছানাবড়া। ফুটবল তাঁকে ফাঁকি দিতে না পারলেও মন কিন্তু ঠিকই ফাঁকি দিয়ে পৌঁছে গেছে প্রেয়সী সারা ম্যাকলিনের কাছে! এই তো সেদিন ক্যালিফোর্নিয়ায় প্রেয়সীর সঙ্গে ক্যামেরাবন্দী হলেন হাওয়ার্ড। যেভাবে বাহুডোরে আবদ্ধ ছিলেন, ওই ম্যাচে ফুটবলকে আঁকড়ে ধরে রাখার কথা সবার মনে পড়াই স্বাভাবিক! যুক্তরাষ্ট্র ফুটবল দলের গোলরক্ষকের সঙ্গে প্রেম—ম্যাকলিন নিশ্চয়ই ফুটবলবিমুখ মার্কিনিদের ভিড়ে একজন ফুটবলপ্রেমী। তা তিনি কতটা, ম্যাকলিনের মুখেই শুনুন, ‘ওর সঙ্গে দেখা হওয়ার আগে আমি কোনো দিন একটা ফুটবল ম্যাচও দেখিনি!’ মেইল অনলাইন।