হাওয়ায় বক্সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল উদ্যাপনের সময় যেন ‘মোহাম্মদ আলী’ ভর করে টিম কাহিলের ওপর। দৌড়ে গিয়ে শুরু করেন বক্সিং। কোনো মানুষ নয়, কর্নার স্ট্যান্ডে রাখা পতাকাটির সঙ্গে। তবে অস্ট্রেলিয়ান কিংবদন্তির এমন ‘সহিংস’ উদ্যাপনের হাত থেকে ফ্ল্যাগটিকে ‘বাঁচাতে’ই কিনা, কর্নার স্ট্যান্ডটিই উঠিয়ে নিল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের এক বলবয়। গত পরশু অস্ট্রেলিয়ার ‘এ’ লিগে কাহিলের মেলবোর্ন সিটি গিয়েছিল মেরিনার্সের মাঠে। ২-২ গোলে ড্র ম্যাচে গোল করেছেন কাহিল। উদ্যাপন করতে কর্নার স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন, এমন সময়ই স্ট্যান্ডটি উঠিয়ে নিয়ে দুহাত পিছিয়ে দাঁড়ায় ওই বলবয়। পুরো ব্যাপারটিই নিছক মজা করে, যেটিকে বলা হচ্ছে ‘নিউ ইয়ার প্র্যাঙ্ক’। কাহিলও মজা করে পরে বাতাসে বক্সিং করেছেন। ম্যাচ শেষে ছবিও তুলেছেন ওই বলবয়ের সঙ্গে। সিডনি মর্নিং হেরাল্ড।