হাজার চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু ১১০ রানের ইনিংসটির পথে ১৬টি চার মেরেছেন বীরেন্দর শেবাগ, এর তৃতীয়টিতে ছুঁয়েছেন একটি মাইলফলক। কাইল মিলসের বলে স্কয়ার ড্রাইভে মারা চারটি ছিল ওয়ানডেতে শেবাগের এক হাজারতম চার। তাঁর আগে এই মাইলফলক ছুঁয়েছেন মাত্র ছয়জন। শীর্ষে যথারীতি শচীন টেন্ডুলকার, ৪৪২টি ওয়ানডেতে চার মেরেছেন ১৯২৭টি। ৪৪৪ ওয়ানডেতে ১৫০০ চার মেরেছেন সনাৎ জয়াসুরিয়া। তিনে থাকা রিকি পন্টিংয়ের চার ১১৬৪টি, মাত্র দুটি কম মেরেছেন অস্ট্রেলীয় অধিনায়কের সাবেক ডেপুটি অ্যাডাম গিলক্রিস্ট। হাজার চার মারা বাকি দুজন দুই বাঁহাতি—সৌরভ গাঙ্গুলী (১১২২) ও ব্রায়ান লারা (১০৩৫)। টেস্ট-ওয়ানডে দুটিতেই হাজার চার আছে শুধু টেন্ডুলকার, লারা ও পন্টিংয়ের।