হাজার বছরেও নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কোরলাইনটা অবিশ্বাস্য! বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের হারের বেদনা নিশ্চয়ই সারা জীবন বয়ে বেড়াতে হবে ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারিকে? কিন্তু আবারও কি কখনো ব্রাজিল এভাবে হারবে? কস্মিনকালেও নয়। আগামী হাজার বছরেও নাকি এই ফলাফলের পুনরাবৃত্তি হবে না এবং সেটা বেশ জোর দিয়েই বললেন স্কলারি, ‘আগামী এক হাজার বছরেও এমন ঘটনা আর কখনোই ঘটবে না। ওরা প্রথমার্ধে সাতবার উঠে এসেছিল এবং পাঁচটা গোল দিয়েছে। দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে খেয়াল করে দেখবেন আমরাও চারবার সুযোগ পেয়েছিলাম।’ গোলডটকম।