হাত পুড়েছে ওয়ার্নের
রান্না করতে গিয়ে আগুনে ডান হাত পুড়েছে শেন ওয়ার্নের। টুইটারে আজ বুধবার এক বার্তায় অস্ট্রেলিয়ান এই স্পিন কিংবদন্তি নিজেই ভক্তদের এ খবর জানিয়েছেন। সঙ্গে ফোসকাপড়া হাতের একটা ছবিও জুড়ে দিয়েছেন ওয়ার্ন। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগ। এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা রয়েছে ওয়ার্নের। কিন্তু সমস্যা হলো যে হাত দিয়ে ওয়ার্ন বল করেন, সেই হাতটাই পুড়েছে।হাত যেন দ্রুত সেরে উঠে, এ জন্য ভক্তদের কাছে পরামর্শ, সহায়তাও চেয়েছেন ওয়ার্ন। টুইটারে ৪২ বছর বয়সী এই ক্রিকেটার লিখেছেন, ‘অনুশীলন ম্যাচের কোনো প্রস্তুতি নেই। যে হাত দিয়ে বল করি, সেই হাত আগুনে পুড়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠতে চাই। দয়া করে পরামর্শ, সহায়তা দেবেন।’কয়েক ঘণ্টা পর টুইটারে আরেক বার্তায় ওয়ার্ন জানান, আগুনে পোড়া হাত ও আঙুলের কিছুটা উন্নতি হয়েছে। বেশ ভালোও বোধ করছেন তিনি। ওয়েবসাইট।