হাতবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৩ সালের ২৩ আগস্ট টেনিসে র‌্যাঙ্কিং চালু হয়। প্রথম ১ নম্বরের নাম ইলি নাসতাসে। রোমানিয়ার এই খেলোয়াড় টানা ৪০ সপ্তাহ ছিলেন শীর্ষে। নাসতাসেকে সরিয়ে ১ নম্বর হওয়া জন নিউকম্ব শীর্ষে ছিলেন মাত্র আট সপ্তাহ। তাঁকে হটিয়ে শীর্ষে ওঠা জিমি কনর্সই ভাঙেন নাসতাসের রেকর্ড। প্রথমবারের মতো র‌্যাঙ্কিং শীর্ষে উঠার পর টানা ১৬০ সপ্তাহ ১ নম্বর ছিলেন যুক্তরাষ্ট্রের কনর্স। এরপর আরও আটবার ১ নম্বর হওয়া এই কিংবদন্তি মোট ২৬৮ সপ্তাহ ছিলেন সবার ওপরে। ১৯৮৯ সালের জানুয়ারিতে কনর্সকে পেছনে ফেলেন ইভান লেন্ডল। লেন্ডলের ২৭০ সপ্তাহের রেকর্ড ভাঙেন সাম্প্রাস। ১৯৯৯ সালের ১৪ জুন দশমবারের মতো ১ নম্বর হয়েই রেকর্ডটি নিজের দখলে নিয়েছিলেন এই মার্কিন তারকা। পরশু সেটারও হলো হাতবদল।