হাতবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৮ বছর পর দুইয়ে নেমে গেলেন লারিসা লাতিনিনা। সাবেক সোভিয়েত ইউনিয়নের এই জিমন্যাস্টের অলিম্পিকে ১৮টি পদক জয়ের রেকর্ডকে পরশু পেছনে ফেলেছেন মাইকেল ফেল্প্স। ১৮৯৬ সাল থেকে এ পর্যন্ত সাতবার হাতবদল হলো সর্বোচ্চ পদকপ্রাপ্তির রেকর্ডটি। ১৮৯৬ এথেন্স অলিম্পিকে ছয়টি পদক (৩ সোনা, ২ রুপা ও ১ ব্রোঞ্জ) জিতেছিলেন জার্মানির জিমন্যাস্ট হারমান ভিনগার্টনার। ১৯০৮ সালে তাঁকে ছাড়িয়ে যান যুক্তরাষ্ট্রের অ্যাথলেট রে ইউরি (৮টি)। প্রথম বিশ্বযুদ্ধের আগে-পরের দুই অলিম্পিকে ১১টি পদক জিতে ইউরিকে পেছনে পেলেন স্বদেশি কার্ল অসবোর্ন। ‘ফ্লাইং ফিন’ পাভো নুর্মি ১৯২৮ সালে জেতেন তাঁর ১২তম পদক। এরপর ইতালির এদোয়ার্দো মানজারোত্তির (১৩) হাত ঘুরে রেকর্ডটি লাতিনিনার হাতে আসে ১৯৬৪ সালে।