হাতি-টাপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল যে কী করে গেল! ২০১০ বিশ্বকাপ ফুটবলে নিখুঁত ভবিষ্যদ্বাণী করে মহাতারকা বনে যাওয়া অক্টোপাস পল আর নেই। কিন্তু তার প্রভাব এখনো বিরাজমান। আর তাই এই একুশ শতকেও জার্মানির মতো দেশ বুঁদ হয়ে আছে এ রকম অদ্ভুত ভবিষ্যদ্বাণীতে। আগামী শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি জার্মানিরই দুটি দল। কে জিতবে তা আগেভাগেই জানার জন্যই আবার অবলা প্রাণীর শরণাপন্ন জার্মানরা। বায়ার্ন-ডর্টমুন্ডকে নিয়ে যেমন দ্বিধাবিভক্ত পুরো জার্মান জাতি, তেমনি কাল বিভক্ত রায়ই দিল হাতি নেলি ও টাপিরছানা বারু। ফাইনালে নেলির বাজি বায়ার্ন, বারুর ডর্টমুন্ড। এএফপি।