হাফিজ একাই এক শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজিতে বলে ‘ফর্ম অব হিজ লাইফ’। মোহাম্মদ হাফিজের সেই মধুচন্দ্রিমাই চলছে এখন ক্রিকেট মাঠে। একমাত্র টেস্টের দুই ইনিংসে ১৫৭ রান ও ৪ উইকেট। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৯৪ গড়ে ১৮৮ রানের সঙ্গে ২ উইকেট। আর কাল হারারেতে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ব্যাট হাতে ৬টি চার ও ৩ ছক্কায় ৪৮ বলে ৭১ রান করার পর বল হাতে মাত্র ১০ রানে নিলেন ৪ উইকেট। গড়লেন টি-টোয়েন্টির সেরা অলরাউন্ড পারফরম্যান্সের নতুন রেকর্ড। আর হাফিজময় একটা দিনে ৮৫ রানের বিশাল ব্যবধানে হারল জিম্বাবুয়ে। রানের দিক দিয়ে এটাই তাদের বৃহত্তম পরাজয়।আসাদ শফিককে নিয়ে বেশ সাবলীল শুরু করেছিলেন হাফিজ। ‘স্ট্রোক মেকার’ হিসেবে খুব একটা পরিচিতি নেই শফিকের। সেই তিনি পোফুর করা দলের তৃতীয় ওভারে মেরেছেন টানা চারটি চার। মাত্র ২৬ বলে ফিফটি তুলে আনা এই জুটি ভেঙেছে ৭৪ রানে। হাফিজ কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছিলেন। কভেন্ট্রির হাতে চিবাবার শিকার হয়ে না ফিরলে হয়তো সেঞ্চুরিটাও পেয়ে যেতেন। তবে পাকিস্তান যে ১৯৮ রান তুলে ফেলল, তাতে হাফিজের পাশাপাশি ‘অবদান’ আছে জিম্বাবুয়ের বাজে বোলিং-ফিল্ডিংয়েরও।ব্যাটিংয়ে সেঞ্চুরি না-পাওয়ার অতৃপ্তি হয়তো বোলিং দিয়ে ঘুচিয়ে দিতে চেয়েছিলেন। নবম ওভারে আক্রমণে এসেই হাফিজ পরপর তুলে নিয়েছেন মাসাকাদজা আর চিবাবাকে। জিম্বাবুয়ে অবশ্য এর আগেই দুই সোহেল—খান আর তানভিরের আঘাতে ৩৭ রানে ৩ উইকেট হারায়। হাফিজ সেটাকেই বানিয়ে দিয়েছিলেন ৫ উইকেটে ৫৪। অফ স্পিনার হাফিজ এর পর তুলে নেন চিগুম্বুরা ও প্রাইসকে। মাঝখানে টাইবুকেও রানআউট করলেন। জিম্বাবুয়েকে যেন একাই হারিয়ে দিলেন হাফিজ। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ২০ ওভারে ১৯৮/৪ (হাফিজ ৭১, শফিক ৩৮, রাজা ২৩, উমর আকমল ২২*, তানভীর ১৭*, মালিক ৭; চিবাবা ১/১৭, জারভিস ১/৩০, প্রাইস ১/৩৫)। জিম্বাবুয়ে ১৫.২ ওভারে ১১৩/১০ (কভেন্ট্রি ৩০, চিবাবা ২৮, মাসাকাদজা ১২, টেলর ১০; হাফিজ ৪/১০, সোহেল ২/১৩, আজমল ১/১০, চিমা ১/২১, তানভীর ১/২৪)। ফল: পাকিস্তান ৮৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ হাফিজ।