হাফিজ নেই পাকিস্তান দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের টেস্ট দল থেকে ছিটকে পড়লেন মোহাম্মদ হাফিজ। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে হাফিজের সঙ্গে বাদ পড়েছেন পেসার ওয়াহাব রিয়াজও।
এ বছরে পাঁচ টেস্টের ১০ ইনিংসে করেছেন ১০২ রান—পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের বাদ পড়াটা তাই অপ্রত্যাশিত ছিল না। আরব আমিরাতে পাকিস্তানের তিন টেস্টের ‘হোম সিরিজ’টি শুরু হচ্ছে ১৪ অক্টোবর। সে জন্য কাল পাকিস্তান আপাতত ১২ সদস্যের দল ঘোষণা করেছে। বাকি তিনজনকে নেওয়া হবে ‘এ’ দল থেকে। ৮ অক্টোবর শুরু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দেখে।
সর্বশেষ জিম্বাবুয়ে সফর করে আসা আসাদ শফিক, ফয়সাল ইকবাল, শান মাসুদ ও এহসান আদিলও নেই ১২ সদস্যের দলে। তবে ‘এ’ দলে থাকায় তাঁদের সুযোগ আছে দলে জায়গা ধরে রাখার। উমর গুল ফিরতে না পারলেও ফিরেছেন দীর্ঘদেহী পেসার মোহাম্মদ ইরফান। দলে নতুন মুখ একটি, ৩৪ বছর বয়সী জুলফিকার বাবর। এএফপি।
১২ জনের পাকিস্তান দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মনজুর, আজহার, ইউনিস, আমিন, আদনান, আজমল, জুলফিকার, রেহমান, জুনাইদ, ইরফান ও রাহাত আলী।