হাফিজের কাঁধে টি-টোয়েন্টির ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন থেকেই তিন ধরনের ক্রিকেটে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার ভার ছিল মিসবাহ-উল-হকের ওপর। তবে মিসবাহ নিজেই টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোয় পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কের ভার কার কাঁধে বর্তাবে, তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। তবে সব বিতর্কের অবসান ঘটিয়ে মোহাম্মদ হাফিজের হাতে পাকিস্তান টি-টোয়েন্টি দলের দায়িত্ব তুলে দেওয়া হলো। তিনি শ্রীলঙ্কা সফরের দুটি টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন। শ্রীলঙ্কা সফরে অবশ্য পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ ছাড়াও টেস্ট ও ওয়ানডে সিরিজে অংশ নেবে।অধিনায়কত্বে পরিবর্তনের পাশাপাশি আরও বেশ কিছু নতুন মুখকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার সুযোগ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হয়েছেন শাকিল আনসার, হ্যারিস সোহেল ও রাজা হাসান। ওয়ানডে অভিষেক হতে পারে রাহাত আলীর। আর টেস্ট দলের নতুন মুখ আফাক রহিম ও মোহাম্মদ আইয়ুব।দীর্ঘদিন পর দলে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ সামি। ২০১০ সালে পাকিস্তানের পক্ষে শেষবারের মতো খেলার সুযোগ পেয়েছিলেন এই ফাস্ট বোলার। দলে ফিরেছেন শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, ইয়াসির আরাফাত ও খালিদ লতিফ ও ফয়সাল ইকবাল। ওয়ানডে দলে জায়গা করে নিতে পারেননি পেসার ওয়াহাব রিয়াজ।টেস্ট দল: মোহাম্মদ হাফিজ, তৌফিক উমর, আজহার আলি, মিসবাহ-উল-হক (অধিনায়ক), ইউনুস খান, আসাদ শফিক, আদনান আকমল, উমর গুল, সাইদ আজমল, আবদুর রেহমান, মোহাম্মদ সামি, ফয়সাল ইকবাল, জুনায়েদ খান, আফাক রহিম, মোহাম্মদ আইয়ুব ও আইজাজ চিমা।ওয়ানডে দল: মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ, মিসবাহ-উল-হক (অধিনায়ক), ইউনুস খান, উমর আকমল, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, উমর গুল, রাহাত আলি, সাঈদ আজমল, আবদুর রেহমান, মোহাম্মদ সামি, আসাদ শফিক, আইজাজ চিমা, আজহার আলী ও ইমরান ফরহাত।টি-টোয়েন্টি দল: খালিদ লতিফ, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), শোয়েব মালিক, উমর আকমল, শাকিল আনসার, শহীদ আফ্রিদি, ইয়াসির আরাফাত, উমর গুল, সোহেল তানভীর, সাঈদ আজমল, রাজা হাসান, হ্যারিস সোহেল, মোহাম্মদ সামি, হাম্মাদ আজম, নাসির জামশেদ । রয়টার্স।