হাফিজের ডাবল হ্যাটট্রিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাফিজের ডাবল হ্যাটট্রিকের সুবাদে প্রথম বিভাগ ক্রিকেটে কাল ইয়াং ক্রিকেটার্স (২১৭/৭) ১০৭ রানে হারিয়েছে বিকেএসপিকে (১১০)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে কাল বিকেএসপির ইনিংসের শেষ ৪ বলে হাফিজ নেন ৪ উইকেট (৫.৪-১-১৫-৬)। বিকেএসপিতে সিটি ক্লাব (১৯২) ৯৩ রানে হারিয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাবকে (৯৯)। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বয়েজ ক্লাবকে (২৬০/৪) ২ উইকেটে হারিয়েছে ধানমন্ডি প্রগতি সংঘ (২৬৩/৮)। সিটি ক্লাব মাঠে ইন্দিরা রোড ক্রীড়া চক্র (২৮০/৭) ৪৫ রানে জিতেছে ইয়াং পেগাসাস ক্লাবের (২৩৫) বিপক্ষে।