হাফিজের দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭৪ রানে অলআউট! পরাজয় ৯৪ রানে!ক্রিকেটের ক্ষুদ্রতর সংস্করণে দুটিই পাকিস্তানের ‘বড়’ লজ্জা। পরশু দুবাইয়ে নিজেদের সর্বনিম্ন স্কোর এবং সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের পর পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ স্বীকার করে নিলেন ব্যর্থতা, ‘দুর্ভাগ্য, শেষ ম্যাচে আমরা ভালো করতে পারিনি।’অস্ট্রেলিয়ার ১৬৮ রান তাড়া করতে নেমে এত কম রানে গুটিয়ে যাওয়াটাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের জন্য একটা ‘সতর্কবার্তা’ হিসেবেই দেখছেন হাফিজ। কারণটাও অনুধাবন করতে পারছেন। আর তা হলো রান তাড়া করায় দুর্বলতা, ‘রান তাড়া করাটা একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে আমি আমাদের উন্নতি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করা নিয়ে আত্মবিশ্বাসী।’সিরিজের প্রথম টি-টোয়েন্টিটা অবশ্য পরে ব্যাট করেই জিতেছিল পাকিস্তান। কিন্তু পরশু রান তাড়া করতে নেমে ১৯ রানে ৫ উইকেট হারানোর পর পরাজয়টা শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এই ম্যাচের আগেই সিরিজ জিতে নেওয়ায় পরাজয়ের দুঃখটা অবশ্য বেশি বুকে বাজেনি। পুরস্কার বিতরণী মঞ্চে ট্রফি হাতে হাসিখুশিই দেখা গেল হাফিজকে। পরে ছেলেকে নিয়েও ট্রফি হাতে দাঁড়ালেন ক্যামেরার সামনে। শেষ ম্যাচটা ভুলে সিরিজ জয়ের রেশটাই ধরে রাখতে চাইছেন বিশ্বকাপে, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে সঠিক সময়ে সঠিক কাজ করাটাই আসল ব্যাপার। আমি নিশ্চিত (শ্রীলঙ্কায়) ছেলেরা সেটাই করবে।’ এএফপি।