হাবিবুলের পর সেরা বাঙালি সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ থেকে ২০০৭ সালে পুরস্কারটা পেয়েছিলেন হাবিবুল বাশার। এবার পেতে যাচ্ছেন আরেক ক্রিকেটার সাকিব আল হাসান। ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার আনন্দ বিশ্বসেরা অলরাউন্ডারকে দিতে যাচ্ছে এই পুরস্কার। এবার সাকিবের সঙ্গে সেরা বাঙালি হবেন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও।কলকাতা থেকে স্টার আনন্দ কর্তৃপক্ষ কাল বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের মাধ্যমে সাকিবকে দিয়েছে এই সুখবর। দুই দিনের ছুটি কাটাতে কলকাতা নাইট রাইডার্সের সাকিব এখন ঢাকায়। কাল সকালে কলকাতায় গিয়েই হাতে তুলবেন সেরা বাঙালির পুরস্কার। কলকাতায় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হবে তাঁকে।