হাবিবুলের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডসে সেঞ্চুরি করে স্বপ্নপূরণ করেছেন, তবে তামিম ইকবাল একটা মাইলফলক ছুঁয়েছেন ৫০ করার পরই। প্রথম ইনিংসে করেছিলেন ৫৫, এই টেস্টের ঠিক আগের টেস্টে ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৮৫ ও ৫২। বাংলাদেশের পক্ষে টানা চার ইনিংসে ফিফটির কৃতিত্ব এত দিন ছিল একমাত্র হাবিবুল বাশারের। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা ও চট্টগ্রামে টানা তিন ইনিংসে ৬৫, ১০৮ ও ৭৬ করার পর নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে করেছিলেন ৬১। আরও দুবার টানা তিন ইনিংসে ফিফটির কৃতিত্বও হাবিবুলের। ২০০৩ সালে পাকিস্তানে বাংলাদেশের স্মরণীয় সিরিজটিতে ৭১, ১০৮, ৯৭ এবং ২০০৬ সালে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৬৯, ৭৩, ৭৬। টানা তিন ইনিংসে ফিফটি নেই বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের।