প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামিদ হাসান, জাতিতে আফগান। জাতিগত কারণেই হয়তো গায়ের জোরটা একটু বেশি। বল হাতে সেটারই প্রমাণ দেওয়ার চেষ্টা করেন এই ফাস্ট বোলার। নিয়মিতই ঘণ্টায় ১৪০ কিলোমিটারের আশপাশে বল করেন। তাঁর এই গতির কাছেই কাল নাজেহাল হলো রংপুর। ইনিংসের শুরুতে হামিদের প্রথম দুই ওভারেই ৩ উইকেট হারিয়ে সেই যে বিপর্যয়ের শুরু, তা থেকে আর বেরোতে পারেনি দলটি। ২৬ রানে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট পাওয়া হামিদ হাসানই ম্যাচসেরা।