হাম্বানটোটায় বৃষ্টিই জয়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বা শ্রীলঙ্কা নয়, হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় পেয়েছে বৃষ্টি!দিবারাত্রির এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা ভালোই হয়েছিল শ্রীলঙ্কার। ৫ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান। তবে এর পরই ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। সেটা আর থামেনি। দীর্ঘ চার ঘণ্টা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।এ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে পড়া তামিম ইকবালের জায়গায় নেমেছিলেন জহুরুল ইসলাম। আবুল হোসেনকে বসিয়ে রেখে সুযোগ দেওয়া হয়েছিল মমিনুল হককে।প্রথম ম্যাচে জয়ের সুবাদে সিরিজে এখন পর্যন্ত ১-০-তে এগিয়ে স্বাগতিক শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে আগামী বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।