হায় ময়েস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ভাগ্য আর অঘটন যেন এখন ডেভিড ময়েসের ‘পরম বন্ধু’। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ পদ থেকে বরখাস্ত হয়েছেন গত মাসে। কাল যে ঘটনাটির জন্ম দিয়েছেন, সেটি ময়েসের ভাবমূর্তির সঙ্গে একদমই যায় না! স্কটিশ কোচের বিরুদ্ধে এবার পানশালায় মাস্তানির অভিযোগ উঠেছে । কাল সকালেই গিয়েছিলেন ল্যাঙ্কাশায়ারের এম্পোরিয়াম পানশালায় । সেখানে নাকি ২৩ বছর বয়সী এক যুবককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন ময়েস। কোন পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছিল, সেটা জানা যায়নি। পুলিশ অবশ্য ময়েসকে জিজ্ঞাসাবাদ করলেও গ্রেপ্তার করেনি। তবে যা রটে তার কিছু তো ঘটেই । ময়েস কি হতাশা থেকেই এটা করলেন? ওয়েবসাইট।