হায়দরাবাদ টেস্টে ভারতের নিয়ন্ত্রণ
হায়দরাবাদ টেস্টে খেলা হয়েছে দুই দিন। এরই মধ্যে টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে স্বাগতিক ভারত। যেভাবে খেলা এগিয়ে চলছে, তাতে চেন্নাই টেস্টের মতো হায়দরাবাদেও অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারানোর স্বপ্ন দেখতেই পারেন ভারতীয় ক্রিকেটাররা।আজ রোববার টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৩১১ রান। পুরো দিনে মাত্র একটি উইকেট হারিয়েছে স্বাগতিক দল। চেতেশ্বর পূজারা ১৬২ ও মুরালি বিজয় ১২৯ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে এখন পর্যন্ত ৭৪ রানে এগিয়ে ভারতীয়রা। হাতে রয়েছে আরও নয়টি উইকেট।বিনা উইকেটে ৫ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে ভারত। শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ১৭ রানে সাজঘরে ফেরেন বীরেন্দর শেবাগ (৬)। শিকারি পিটার সিডল। তবে গোটা দিনে অস্ট্রেলীয় বোলারদের অর্জন কেবল এটুকুই। দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২৯৪ রানের জুটি গড়ে ভারতকে টেস্টের নিয়ন্ত্রণ এনে দিয়েছেন চেতেশ্বর পূজারা ও মুরালি বিজয়।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৩৭/৯ ঘোষণাক্লার্ক ৯১, ওয়েড ৬২, ওয়াটসন ২৩ভুবনেশ্বর ৩/৫৩, জাদেজা ৩/৩৩, হরভজন ২/৫২ভারত প্রথম ইনিংস: ৩১১/১(দ্বিতীয় দিনের খেলা শেষে)পূজারা ১৬২, বিজয় ১২৯, শেবাগ ৬সিডল ১/৫১টস: অস্ট্রেলিয়াসূত্র: ক্রিকইনফো।