হার আর হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজন্তা মেন্ডিসের বিশ্ব রেকর্ডের দিন রেকর্ড করেছে জিম্বাবুয়েও। আর জিম্বাবুয়ের বদান্যতায় লজ্জার এক রেকর্ড থেকে নাম কাটা গেল বাংলাদেশের। পরশুর ম্যাচটি নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জিম্বাবুইয়ানরা হারল টানা ১৩ ম্যাচ। টানা ১২ ম্যাচ হারের রেকর্ড ছিল বাংলাদেশের। গত ফেব্রুয়ারি থেকেই অবশ্য বাংলাদেশের সঙ্গী ছিল জিম্বাবুয়ে। ২০০৭ সালে ২০ ওভারের ক্রিকেটের প্রথম বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর থেকে তিন বছর বাংলাদেশ শুধু হেরেছেই। গত বছর সেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই বৃত্তটা থেকে বেরোয় সাকিব-মুশফিকরা। জিম্বাবুয়ের দুর্দশা শুরু হয়েছে ২০১০ বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গে হেরেই। এরপর নিউজিল্যান্ড (৫ ম্যাচ), ভারত (২), দক্ষিণ আফ্রিকা (২), পাকিস্তান (২) ও শ্রীলঙ্কার (১) বিপক্ষে টানা হেরেছে জিম্বাবুয়ে।