হার এড়াল ফরাশগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে হারতে হারতে ড্র করে অবনমনের শঙ্কা কিছুটা হলেও বাঁচিয়ে রাখল ফরাশগঞ্জ স্পোর্টিং। রহমতগঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট তালিকায় ১০ থেকে নবম স্থানে উঠে এল ফরাশগঞ্জ। ১৮ ম্যাচে এটি তাদের তৃতীয় জয়, পয়েন্ট ১৫। সমান ম্যাচে খেলে ষষ্ঠ স্থানে থাকা রহমতগঞ্জের (৭ জয়, ৩ ড্র) পয়েন্ট ২৪।অথচ ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত ২-০-তে এগিয়ে ছিল রহমতগঞ্জই। পুরো ৩ পয়েন্ট পেয়ে যাওয়ার আনন্দেই হয়তো শেষ ২০ মিনিট একেবার গা-ছাড়া খেলল তারা। আর এই সুযোগেই সমতা এনে ফেলল ফরাশগঞ্জ। ২৮ মিনিটে প্রথম গোলটি করেন রহমতগঞ্জের অধিনায়ক ইদ্রিস। পরেরটি ৫২ মিনিটে করেন জামাল। এরপর ৭৭ মিনিটে বদলি হিসেবে খেলতে নেমে একটি গোল শোধ করেন সোহেল রানা। ৮৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ফরাশগঞ্জ স্ট্রাইকার সোহেল রানা। ম্যাচ শেষে ফরাশগঞ্জের কোচ কামাল বাবু জানান, ‘আমরা প্রথমার্ধে একটা বাজে গোল খেয়েছি। সেখান থেকে ফেরার চেষ্টা করেছি। তাতে সফল। ভাগ্যগুণে ড্র করলাম।’