হার দিয়ে প্রস্তুতি শেষ সালমাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হলো না সালমাদের। কাল দক্ষিণ আফ্রিকার কাছে শেষ প্রস্তুতি ম্যাচে ৮ উইকেটে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।
বিকেএসপিতে ব্যাটিংয়ে নেমেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ফারজানা ও শায়লাই যা একটু প্রতিরোধের চেষ্টা করেছিলেন। কিন্তু ২১ রান করে দুজনেই রানআউট হয়ে যান। ২০ ওভার খেলেও ৮ উইকেটে বাংলাদেশ করতে পারে ৮৫। যা ১৫.৩ ওভারেই টপকে গেছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।