হার দিয়ে শুরু অস্ট্রেলিয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া আসবে কি না, এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সব বিতর্কের অবসান ঘটিয়ে শ্রীলঙ্কায় আসে অস্ট্রেলিয়া। তবে সফরের শুরুতেই ‘অশুভ’ ইঙ্গিত পেলেন অসি ক্রিকেটাররা। সফরের প্রথম ম্যাচেই যে আজ ৩৫ রানে রানে হেরে গেছে অস্ট্রেলিয়া।দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সফরকারীদের হারের ভিতটা গড়ে দিয়েছিলেন স্বাগতিক দলের অধিনায়ক। ৫৭ বলে অপরাজিত ১০৪ রান—১২টি চার, পাঁচটি ছয়! দিলশানের ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৯৮। রানের পাহাড়ের পেছনে ছুটতে ছুটতে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা ১৯৮/৩দিলশান ১০৪*, সাঙ্গাকারা ৩০অস্ট্রেলিয়া ১৬৩/৮ওয়ার্নার ৫৩পেরেরা ২৬/৩, কুলাসেকারা ৩৯/২