হার দিয়ে শুরু চেন্নাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হার দিয়েই আইপিএলের পঞ্চম আসরে যাত্রা শুরু হলো গত দুবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। কাল প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে ৮ উইকেটে হেরেছে ধোনির দল। টস হেরে প্রথমে ব্যাট করা দলটি মুম্বাইয়ের সামনে দিতে পেরেছিল মাত্র ১১৩ রানের লক্ষ্য। ১৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় মুম্বাই। ৩ ছয় ও ৬ চারে ৩৫ বলে সর্বোচ্চ ৫০ রান করে ম্যাচসেরা রিচার্ড লেভি। এর আগে ১৯.৫ ওভারে অলআউট চেন্নাই। সুরেশ রায়না (৩৬) ছাড়া রান পাননি অন্য কেউ। মুম্বাইয়ের মালিঙ্গা, ওঝা ও পোলার্ড প্রত্যেকেই ২টি করে উইকেট পেয়েছেন। ওয়েবসাইট।