ভোরের সূর্য সব সময় দিনের সঠিক পূর্বাভাস দেয় না বটে; তবে কাল লন্ডনের অলিম্পিক পার্কের অ্যাকুয়াটিক সেন্টারে যেন দিয়েছিল সঠিক সঠিক বার্তাটাই। ‘পুলের রাজা’ মাইকেল ফেল্প্স হতাশার বার্তাটা দিয়েছিলেন সকালের বাছাইয়েই। পরে চূড়ান্ত মঞ্চেও সেই ইঙ্গিতটাই সত্যি হলো। বেইজিংয়ের অবিসংবাদিত সম্রাট ফেল্প্স লন্ডন অলিম্পিক শুরু করলেন হার দিয়ে। কাল নিজের প্রথম ইভেন্ট ৪০০ মিটার মিডলেতে হেরে গেছেন ফেল্প্স।ফেল্প্স হতাশ করলেও যুক্তরাষ্ট্রকে হতাশ হতে হয়নি। যাঁকে তাঁর বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছিল, ফেল্পেসর রাজত্বে হানা দিয়ে ৪০০ মিটারে সেই রায়ান লোকিটই জিতেছেন সোনা। তিনি সময় করেছেন ৪ মিনিট ৫.১৮ সেকেন্ড।বাছাই পেরিয়ে আটজন জায়গা করে নেন ফাইনালে। বাছাই অষ্টম হয়ে কোনো রকমে ফাইনালে ওঠা ফেল্প্স কোনো পদকই পাননি। ৪ মিনিট ৮.৮৬ সেকেন্ড সময় করে রুপা জিতেছেন ব্রাজিলের থিয়াগো পেরেইরা। ৪ মিনিট ৮.৯৪ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ পেয়েছেন বাছাইয়ে প্রথম হওয়া জাপানের কোসকে হাগিনো, যা এশিয়ান রেকর্ড। বাছাই ৪ মিনিট ১৩.৩৩ সেকেন্ড সময় করা ফেল্প্স ৪ মিনিট ৯.২৮ সেকেন্ড সময় করে হয়েছেন চতুর্থ!পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইলের বাছাইয়েও ঘটে গিয়েছিল অন্য রকম এক কাণ্ড। ফলস স্টার্ট করে ডিসকোয়ালিফায়েড হয়েছিলেন বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার পার্ক তে-হোয়ান। পরে অবশ্য আবেদন করে তে-হোয়ান নেমেছিলেন পদকের মঞ্চে। তবে সোনা ধরে রাখতে পারেননি। পেয়েছেন রুপা। এই ইভেন্টে সোনা জিতেছেন চীনের সুন ইয়াং। যুক্তরাষ্ট্রের পিটার ভ্যান্ডারকাই পেয়েছেন ব্রোঞ্জ।পদকের প্রথম দিনে ফেল্পেসর ব্যর্থতাই বড় অঘটন। অথচ লন্ডনের অ্যাকুয়াটিক সেন্টারে কাল সকালে উপস্থিত ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। কিন্তু রানির জ্বলজ্বলে উপস্থিতিতে জলের রাজা একেবারেই অনুজ্জ্বল। যদিও বাছাইয়ের হতাশা ফাইনালে মুছে দেওয়ার প্রত্যয় ছিল ফেল্পেসর কণ্ঠে। টেনেটুনে হিটে টিকে জলদানব বলেছিলেন, ‘চার বছর আগের চেয়ে আজ সকালে আমি কিছুটা মন্থর ছিলাম। তবে আপনি হিট থেকেই পদক জিততে পারেন না।’ কিছুটা নির্লিপ্ত সুরই ছিল ফেল্পেসর কণ্ঠে, ‘এটা হয়তো অত ভালো হয়নি। তবে আমার মনে হয় জায়গা করে নেওয়াটাই এখানে একমাত্র ব্যাপার ছিল।’ হিটে ফেল্পেসর টাইমিং যতই খারাপ হোক, প্রতিদ্বন্দ্বী লোকিটর বাজি কিন্তু তারপরও ফেল্প্সই ছিলেন, ‘এটা একটি কঠিন প্রতিযোগিতা। সে ফাইনালে উঠেছে। তাঁকে আপনি একেবারে বাদ দিয়ে দিতে পারেন না।’ এএফপি, রয়টার্স।