হার দিয়ে শুরু বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি ম্যাচে হার দিয়েই জিম্বাবুয়ে সফর শুরু করল বাংলাদেশ। ফ্রোস্টার্স মুতিজওয়ার দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছে জিম্বাবুইয়ান একাদশ। হার না-মানা ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস এসেছে মুতিজওয়ার কাছ থেকে।গতকাল ১৪৭ রানে দ্বিতীয় ইনিংস শেষ করে জিম্বাবুইয়ান একাদশকে ২২৩ রানের লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে শুরুটা দুর্দান্তভাবেই করেছিল বাংলাদেশ। শফিউল ইসলাম ও নাজমুল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩ রানেই ২ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু আজ শেষ দিনে বেশ ভালোই প্রতিরোধ গড়েছেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা। তৃতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন সিকান্দার রাজা ও রেগিস চাকাভা। দলীয় ৪৩ রানের মাথায় চাকাভাকে সাজঘরে ফেরান অধিনায়ক সাকিব আল হাসান। চতুর্থ উইকেটে আবারও ৩৩ রানের জুটি গড়েন ফ্রোস্টার্স মুতিজওয়া ও সিকান্দার। তবে এই জুটিও খুব বেশি বিপজ্জনক হয়ে ওঠার আগেই সিকান্দারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব। এরপর টাটেন্ডা টাইবুকেও খুব তাড়াতাড়ি ফেরাতে পারলেও ষষ্ঠ উইকেটে ৮৪ রানের জুটি গড়ে জয়টা অনেকটাই নাগালের মধ্যে নিয়ে আসেন মুতিজওয়া ও ক্রেইগ অরভিন। ৪২ রান আসে অরভিনের ব্যাট থেকে। শেষ পর্যায়ে ম্যালকম ওয়ালারের ২২ রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুইয়ান একাদশ। ওয়েবসাইট।