হার দিয়ে শুরু বাংলাদেশের
জিম্বাবুয়ের ১৫৪ রানের জবাবে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। জয়ের বেশ কাছাকাছিও চলে গিয়েছিল সফরকারীরা। কিন্তু শেষপর্যায়ে এসে হতাশই হতে হলো বাংলাদেশের সমর্থকদের। ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ১৪৩ রানে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১১ রানের জয় পেয়েছে জিম্বাবুয়ে।কিন্তু এরপর খুব দ্রুতই এই দুই ব্যাটসম্যান সাজঘরে ফেরায় কিছুটা চাপের মুখে পড়ে বাংলাদেশ। শেষ চার ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৫০ রান। ৭ রান নিয়ে ব্যাট করছেন মাহমুদুল্লাহ।উদ্বোধনী জুটিতেই ৬১ রান যোগ করে শুরুটা ভালোভাবেই করেছিলেন তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। নবম ওভারে উতসেয়ার বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন দীর্ঘদিন পরে দলে ফেরা আশরাফুল। তাঁর ব্যাট থেকে এসেছে ২২ রান। ১৪তম ওভারে ৩৮ রান করে বিদায় নিয়েছেন তামিম ইকবাল। পরবর্তী দুই ওভারে সাজঘরে ফেরেন অধিনায়ক মুশফিকুর রহিম ও জিয়াউর রহমান। পঞ্চম উইকেটে ৩৭ রানের জুটি গড়ে আাারও বাংলাদেশ শিবিরে আশার আলো জাগিয়েছিলেন মাহমুদুল্লাহ ও নাসির হোসেইন। কিন্তু শেষরক্ষা হয়নি। মাহমুদুল্লাহ আউট হয়েছেন ১৪ রান করে। তবে ১৫ বলে ২৯ রানের লড়াকু ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন নাসির।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেছে। হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৬২ রান। অধিনায়ক ব্রেন্ডন টেইলরের সংগ্রহ ৩৮ রান। বাংলাদেশের পক্ষে আবুল হোসেন ৩৭ রানে ২টি, ইলিয়াস সানি ও মাশরাফি বিন মুর্তজা ১টি করে উইকেট দখল করেন। আবদুর রাজ্জাক দারুণ বল করেও ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।