হার দিয়ে শুরু রানী হামিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবাকক্ষের এক কোণে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। অন্য প্রান্তে মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তানজিনা আক্তার (তানি)। দুই দিকে বসা দুই প্রজন্মের দাবাড়ুর কারোর জন্যই দিনটা ভালো কাটল না। আরলিন ডেভেলপার ৩২তম জাতীয় দাবার প্রথম দিনে হেরেছেন দুজনই। বর্তমান চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার (লিজা) অবশ্য জিতেছেন।১৭ বারের চ্যাম্পিয়ন রানী হামিদকে হারিয়েছেন জাকিয়া সুলতানা, তানজিনা হেরেছে জাহানারা হকের কাছে। শামীমা হারিয়েছেন মাসুদা বেগমকে। এর আগে খেলার উদ্বোধন করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন।