হার দিয়ে শেষ রাজশাহীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগং কিংসের কাছে ৩৩ রানে হেরে নিজেদের গ্রুপ পর্ব শেষ করেছে দুরন্ত রাজশাহী। ১২ ম্যাচে অর্জন ১০ পয়েন্ট। শেষ চারের ওঠার সম্ভাবনাও হয়তো শেষ হয়ে গেল রাজশাহীর। বিপিএলে আজ দিনের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৩ রান তোলে চিটাগং। জবাবে শেষ পর্যন্ত লড়ে ৬ উইকেটে ১৬০ রান করে দুরন্ত রাজশাহী।এ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজশাহী। দলীয় মাত্র ৫ রানে প্রথম উইকেট হারায় চিটাগং। তবে এরপরই ঘুরে দাঁড়ায় ব্রেন্ডন টেইলরের দল। চার-ছয়ের ফুলকি ছিটিয়ে রাজশাহীর বোলারদের অসহায় করে তোলেন জেসন ও ডেসকাট। ৫৫ বলে ৯২ রানে অপরাজিত থাকেন জেসন। ডেসকাট ৩৯ বলে করেন ৬৫ রান। উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম ইসলাম রানের খাতা খুলতে পারেননি। অধিনায়ক টেইলর করেন ৩০ রান। তৃতীয় উইকেটে চিটাগংকে ১১৭ রান এনে দেন জেসন ও ডেসকাট। ডেসকাট রানআউট হন ইনিংসের শেষ বলে।১৯৪ রানের কঠিন লক্ষ্যে ব্যাট করতে নামা রাজশাহীর প্রথম চার ব্যাটসম্যান লড়াইয়ের চেষ্টা করেছেন। উদ্বোধনী দুই ব্যাটসম্যান চার্লস কভেন্ট্রি ও সাইমন ক্যাটিচের সংগ্রহ যথাক্রমে ২৪ ও ৫৩ রান। দিলশান মুনাবীরা করেন ৩৫ রান। ১৭ বলে ২৬ রান করেন জিয়াউর রহমান। কিন্তু বাকিরা চরম ব্যর্থতার পরিচয় দেওয়ায় হার এড়াতে পারেনি রাজশাহী।চিটাগংয়ের শেষ চারে ওঠা নিশ্চিতই বলা যায়। ১১ ম্যাচে দলটির অর্জন ১২ পয়েন্ট। পয়েন্ট তালিকায় অবস্থান তৃতীয়, বাকি আছে আরও একটি ম্যাচ। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আগেই শেষ চার নিশ্চিত করেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস ও সিলেট রয়্যালস।