হার দেখছে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে দিন শুরু করেছিলেন সাঙ্গাকারা-জয়াবর্ধনে। শ্রীলঙ্কার সবচেয়ে বড় দুই ভরসা আউট হলেন চা-বিরতির ঘণ্টা খানেক পর, মিনিট দশেকের ব্যবধানে। শুধু এটুকু হলে ভালো অবস্থানেই থাকত শ্রীলঙ্কা। কিন্তু এই দুটি আউট যে দ্বিতীয় ইনিংসে!আগের দিন শেষ বিকেলে প্রতিরোধের আভাস ছিল লঙ্কানদের ব্যাটে। কিন্তু কাল প্রথম ইনিংসে স্রেফ উড়ে গেছে তারা। ফলোঅনের পর দ্বিতীয় ইনিংসেও একই অবস্থা। ফিরে গেছেন প্রথম চার ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকায় প্রথম সিরিজ জয় বা ড্র করার স্বপ্ন তো উড়ে গেছেই, ইনিংস পরাজয় এড়াতেই প্রয়োজন আরও ২০৩ রান!কাল খেলার শুরুতেই শ্রীলঙ্কাকে বড় ধাক্কা দেন স্টেইন। টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার দিনের তৃতীয় বলেই আউট করে দেন এক নম্বর ব্যাটসম্যান সাঙ্গাকারাকে, পরে ফিরিয়েছেন জয়াবর্ধনেকেও। ফিল্যান্ডার এবার আর ৫ উইকেট পাননি, তবে ব্যাটিং উইকেটেও সুইং বোলিংয়ের দারুণ প্রদর্শনী রেখে ঠিকই দলের সেরা বোলার (৩/৪৬)। ৯০ রানে শেষ ৮ উইকেট হারায় শ্রীলঙ্কা।দ্বিতীয় ইনিংসেও একই অবস্থা। দ্বিতীয় উইকেটে থিরিমান্নে ও সাঙ্গাকারার ৬৭ রানের জুটি। কিন্তু এরপর ১৯ রানেই নেই ৩ উইকেট। ওয়েবসাইট।